টঙ্গীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ পাপেল মিয়া। গাজীপুর প্রতিনিধি | শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব মুন্নু টেক্সটাইল মিলস্ ইউনিয়ন অফিসে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা।

৫৫নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মৎস্যজীবী দলের সদস্য শুক্কুর আলী

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ৫৫নং ওয়ার্ডের নেতৃবৃন্দ: সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শফিক, সহ-সভাপতি মাইন উদ্দিন পলাশ ও হাসান। অন্যান্য দায়িত্বশীল: যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম ও মোঃ সুমন, সহ-সম্পাদক জাহাঙ্গীর, মোঃ মোরশেদ ও মোঃ নাসির, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, প্রচার সম্পাদক কামাল হোসেন মানিক, সমাজ কল্যাণ সম্পাদক অলি আহমদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল কিশোরসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ বছরের সংগ্রাম ও আন্দোলনের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে এবং দলের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দল ও দেশের সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button