রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

রাজধানীতে চাঞ্চল্যকর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ঘাতককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তাকে নির্মমভাবে হত্যার পর ঘাতক তার দেহ সাতটি খণ্ডে বিভক্ত করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয়। এ পর্যন্ত পুলিশ মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি আজ ভোরের দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান:

“ঘাতক ওবায়দুল্লাহকে হত্যার পর দেহ সাত টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। আমরা ইতিমধ্যে ছয়টি খণ্ড উদ্ধার করেছি এবং বাকি একটি অংশ উদ্ধারের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।”

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button