স্থানীয় নির্বাচনে কারচুপি হলে কালো হাত ভেঙে দেওয়া হবে : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ যদি কারচুপি বা প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে সেই ‘কালো হাত’ ভেঙে দেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) সিলেটে দলীয় এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনে কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে সারজিস আলম বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে আমরা সেই নির্বাচন মেনে নিয়েছি। তবে সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনগণের ভোটের অধিকার জনগণকেই বুঝিয়ে দিতে হবে।”

বক্তব্যে সারজিস আলম বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখার ওপর জোর দেন। তিনি বলেন “বাংলাদেশ ব্যাংক, দুদক ও পিএসসির মতো প্রতিষ্ঠানগুলো দেশের অগ্রগতির মেরুদণ্ড। ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে নিয়ন্ত্রণের অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

সারজিস আলম আরও বলেন যে, রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্বশীল ব্যক্তিরা বিদেশ সফর করতে পারেন, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। এছাড়া সরকারি দপ্তরে অতীতে যে ‘দলীয় সমিতির’ প্রভাব ছিল, তার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button