

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
পিএসআই অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময় যা হয়েছিল ১৪ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বা ইপিএস কমেছে ৯ পয়সা বা ৬৪ দশমিক ২৯ শতাংশ।
গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। আগের অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা।




