

বিশেষ সংবাদদাতা | ৭ মার্চ ২০২৬
আজ ৭ মার্চ ২০২৬ ইং রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র উত্তরার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ইফতার দোয়া ও আলোচনা সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপদেষ্টা ও সাবেক পরিচালক বিম্বসাস্থ্য সংস্থা ইউ, এস, এ, (WHO, UNO, USA), প্রফেসার ডাঃ আতাউর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপদেষ্টা ও ঢাকা কাস্টম্স সিএন্ডএফ এর সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উপদেষ্টা ও সাবেক দায়রা জজ ও বিশিষ্ট সমাজ সেবক কাজী গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান সিকদার বাবু, আলহাজ্ব সাগর আহমেদ, আলহাজ্ব শেখ শিপন, বাদশা আল ফয়সাল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন সহ বিভিন্ন থানা, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম এবং উপস্থাপনা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান খান।
বক্তারা বিশ্বের মানবাধিকার বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে বিদ্যমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইফতারের পুর্বমুহুতে দেশ এবং সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া ও সকলের জন্য শান্তি কামনা করেন এবং মানুষের পাশে মানবিক দায়িত্ব নিয়ে এগিয়ে আশার আহ্বান জানান।




