ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

আন্তর্জাতিক ডেস্ক  

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটিতে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি এক্স (টুইটার) পোস্টের বরাত দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয়, নেতানিয়াহুর সরকারি বাসভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটির সত্যতা নিশ্চিত করা যায়নি।

তাসনিম নিউজ তাদের দাবির সপক্ষে সরাসরি কোনো প্রমাণ না দিলেও কিছু বিষয় সামনে এনেছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও বার্তার অনুপস্থিতি, তার বাসভবনে কড়া নিরাপত্তা এবং জ্যারেড কুশনারের সফর স্থগিত হওয়ার মতো তথ্য।

এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই খবরের কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ বা সমর্থন জানানো হয়নি। রেকর্ড অনুযায়ী, নেতানিয়াহুর সর্বশেষ আনুষ্ঠানিক উপস্থিতি ছিল গত ৭ মার্চ, যখন তিনি বিরশেবা এলাকায় আহতদের দেখতে গিয়েছিলেন।

উল্লেখ্য যে, গত ২ মার্চও একইভাবে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রচার করেছিল কিছু ইরানি সংবাদমাধ্যম, যা পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিনহুয়া ‘গুজব’ বলে নাকচ করে দেয়। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই খবরের সত্যতা নিয়ে বিশ্বজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button