ঈদ ফিরতি ট্রেনযাত্রার চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু আজ

পবিত্র ঈদুল ফিতর

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ফিরতি যাত্রার চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (১৬ মার্চ) সকাল থেকে পাওয়া যাচ্ছে আগামী ২৬ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।

যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দুই শিফটে এই টিকিট বিক্রি চলছে: সকাল ৮টা থেকে: পশ্চিমাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট। দুপুর ২টা থেকে: পূর্বাঞ্চলের সকল আন্তঃনগর ট্রেনের টিকিট।

একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারবেন এবং ঈদ যাত্রার এসব টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরতযোগ্য নয়। তবে যারা অনলাইন টিকিট পাবেন না, তাদের জন্য যাত্রা শুরুর আগে স্টেশন থেকে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button