ব্যবসায়ী সেলিম প্রধানের মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ব্যবসায়ী সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা।

বুধবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্বজনরা অভিযোগ করেন, সেলিম প্রধান কোনো রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে। জামিন পাওয়ার পরও জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে।

তিনি জানান, তার ভাই জাপানে বেড়ে উঠে দেশে ফিরে রূপগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হস্তক্ষেপে তাকে চার বছর কারাবন্দি রাখা হয়। তখন অভিযোগ ছিল তিনি বিএনপিকে আর্থিক সহযোগিতা করেন। অথচ এখন তাকে আবার আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে হয়রানি করা হচ্ছে।

স্মৃতি প্রধান দাবি করেন, সেলিম প্রধান চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হয়েও ‘অজ্ঞাতনামা’ হিসেবে বারবার গ্রেপ্তার হচ্ছেন।

তিনি বলেন, ব্যবসায়িক প্রতিপক্ষরা সেলিম প্রধানের সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে কারাগারে আটকে রেখেছে।

মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীত অনুরোধ জানানো হয়, যেন এই অন্যায় ও হয়রানির অবসান ঘটিয়ে সেলিম প্রধানকে দ্রুত মুক্তি দেওয়া হয় এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button