রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়, হাজারো দর্শকের মিলনমেলা

জেলা প্রতিনিধি, রাজবাড়ী: গ্রামীণ বাংলার শতবর্ষের ঐতিহ্যকে ধরে রাখতে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

রোববার (১২ এপ্রিল) বিকেলে পেপুলবাড়িয়া যুব সমাজের উদ্যোগে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়সহ দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছোট-বড় সব বয়সী মানুষের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পেপুলবাড়িয়া মাঠ। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত মোট ১৯টি ঘোড়া অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় যশোর ও নড়াইল জেলার ঘোড়া যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে। অন্যদিকে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি ঘোড়া দ্বিতীয় স্থান লাভ করে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রথম পুরস্কার একটি ওয়ালটন ফ্রিজ। দ্বিতীয় পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন। তৃতীয় পুরস্কার ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টেলিভিশন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার এই প্রাচীন খেলাটি আজ বিলুপ্তির পথে। নতুন প্রজন্মকে শেকড়ের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং গ্রামীণ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেই তারা এই উদ্যোগ নিয়েছেন। প্রতি বছরই এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button