টঙ্গীতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার স্মরণে

মোঃ পাপেল মিয়া, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হাওলাদার। সাবেক টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মোঃ কামরুল ইসলাম (কামু)-এর সভাপতিত্বে মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন সংগ্রাম করেছেন। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয়।” বক্তারা বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মিলাদ মাহফিলে এলাকার ওলামায়ে কেরাম এবং স্থানীয় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button