টঙ্গী পশ্চিম থানায় ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

মোঃ পাপেল‌‌ মিয়া, জেলা প্রতিনিধি গাজীপুর: গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বাটা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি জীপ গাড়ি আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম খোকন নামে (৩৮)।

জানা যায়, আজ সকাল ৯ টার সময় টঙ্গী কলেজ গেট এলাকায় এক রিকশা চালককে আহত করে দ্রুতগামী কালো রংয়ের জীপ গাড়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী পিছনে থাকা এক মোটরসাইকেল চালক তাকে ধাওয়া করে। গাড়ির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়ী চালক। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তার গাড়ি চেক করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকৃত খোকন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহাম্মদ উল্লাহর ছেলে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরদ্দিন বলেন, কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা হবে। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button