ঢাকাকে সবুজে আচ্ছাদিত করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

 এস আই সুমন, ঢাকা:   আগামী বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে সবুজে আচ্ছাদিত করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

এ সময়ে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, তেলোয়াত করেন ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান, ইমাম ও খতিব বাইতুর রহমান জামে মসজিদ উত্তরখান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৮-এর বাসিন্দাদের সাথে গণশুনানিতে তিনি এ প্রতিশ্রুতি প্রদান করেন।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে বিনির্মাণের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকে আগামী বর্ষা মৌসুমে বৃক্ষ রোপন করে সবুজে আচ্ছাদিত করব।

মোহাম্মদ এজাজ বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রাজস্ব প্রদান সহজীকরণ করতে অটোমেশন করা হচ্ছে, যাতে নাগরিকরা ঘরে বসে ট্যাক্স প্রদান করতে পারে। এছাড়াও আগামী ১১ মে থেকে ২০ দিনব্যাপী ট্যাক্স মেলার আয়োজন করা হবে।

দ্রুত নাগরিক সমস্যা সমাধানের জন্য ওয়েব পেইজের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হচ্ছে এবং সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button