চাঁদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে দুই মাথাবিশিষ্ট এক কন্যাশিশুর জন্ম হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নাম্বার কেবিনে শিশুটির জন্ম হয়। নবজাতকের দেহ একটি হলেও তার দুটি মাথা রয়েছে, যা জন্মগত ত্রুটির কারণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুটির মায়ের নাম সুমি আক্তার এবং বাবার নাম মাসুদ গাজী। তারা ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সুমি আক্তারকে প্রথমে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা বিষয়টি জটিল ও ঝুঁকিপূর্ণ মনে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শিশু চিকিৎসক (সার্জন) ডা. মাহবুবুর রহমান জানান, এটি যমজ শিশু। এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়। শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদের আলাদা করতে হবে। এই চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য শিশুদের জীবন রক্ষা করা। সে অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

বাবা দিনমজুর মাসুদ গাজী জানান, তার মেয়ের সুস্থ জীবনের জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তার সন্তানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন।

এ ঘটনাটি চাঁদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button