সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি,  নওগাঁ:  নওগাঁর সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্লাড সার্কেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া গ্রামের মুক্ত পাঠশালা স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র হিসেবে ২০টি কম্বল বিতরণ করেন সংগঠনটির উপদেষ্টা সাইদ জোবায়েদ অনিক।

এসময় অন্যদের মধ্যে নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম, ব্লাড সার্কেল নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান, রোগী কল্যাণ সম্পাদক আল আমিন ও মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন নাসিমসহ ব্লাড সার্কেলের সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন বলেন, এ অঞ্চলে শিক্ষার হার কম হওয়ায় ছোট থেকেই শিশুশ্রমের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেশি। তাই পড়ালেখার দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়ে এসব শিশুরা। তাদের মাঝে ব্লাড সার্কেলের দেওয়া উপহারের ২০টি কম্বল পড়াশোনায় আরও আগ্রহ বাড়াবে।

সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button