নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, গরিব এবং দুস্থ মানুষের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় হরিবাসর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও মানবিক বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১৬০ জন দুস্থ ও অসহায় মানুষের হাতে শারদীয় উৎসবের উপহার হিসেবে বস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুল আজিজ।

গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম. সময় হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচি পরিচালনা করেন এবং সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করেন উপজেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট শুভ্র সাহা শাওন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ্ব সুফী মো. আবু সাঈদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব ও মোঃ রিপন শিং। এছাড়া অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মোঃ ইসরাফিল শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ শামিম আহম্মেদ ও যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, খুবজিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু আহম্মেদ, বিয়াঘাট ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম এবং স্থানীয় সাবেক কৃতি ফুটবলার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলান ঘোসসহ জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের আয়োজক অ্যাডভোকেট শুভ্র সাহা শাওন ও সভাপতি এম. সময় হাসান জানান, শারদীয় উৎসবের আনন্দ সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। এই মানবিক সহায়তার উদ্যোগ স্থানীয় দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।