নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় কীটনাশক পানে পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের (উত্তর) রাজনগর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি রাজনগর গ্রামের মো. কাশেম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতের শেষ দিকে ওই নারী কীটনাশক পান করেন। এতে তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার দুপুরে তিনি ঢাকায় মেয়ের বাসা থেকে কেন্দুয়ায় ফেরেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।