টাঙ্গাইলের মধুপুর পৌরসভার হাসপাতালপাড়া এলাকায় বাড়ির একটি ঘর থেকে ইয়াসিন (১২) নামের এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসিন ওই এলাকার অটোচালক মঞ্জু মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে সৎমায়ের সঙ্গে ইয়াসিনের মনোমালিন্য হয়। এর একপর্যায়ে সে সবার অগোচরে পাশের একটি ঘরে চলে যায়। পরে দুপুরের খাবারের সময় তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
রোববার (১১ অক্টোবর) বিকেলে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মধুপুর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।