নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের ছেলে গীতিকার, কণ্ঠশিল্পী, সাংবাদিক ও লেখক আশরাফুল আলম নান্টু'র (৫২) অকাল মৃত্যু।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আশরাফুল ইসলাম নান্টু দুর্জয় বাংলা নামে অনলাইন নিউজ পোর্টালের স্বত্বাধিকারী, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার সন্মানিত সদস্য ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক, লেখক ও ব্যক্তি ও বিভিন্ন সংগঠন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি জানিয়েছেন গভীর সমবেদনা, এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করেছেন।
জাতীয় "দৈনিক দিনকাল" কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, দে-শ টিভির জেলা প্রতিনিধিঃ জিয়াউর রহমান জীবন তাঁদের ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, "আশরাফুল ইসলাম নান্টুর মৃত্যুতে আমরা কেন্দুয়া উপজেলার সাংবাদিক মহল গভীরভাবে শোকাহত,
শোকাভিভূত হ্রদয়ে শোকসন্তপ্ত পরিবারকে জানাই গভীর সমবেদনা। তার সাথে মরহুম নান্টু'র আত্মার মাগফিরাত কামনা করছি।"
আশরাফুল ইসলাম নান্টুর মৃত্যুতে কেন্দুয়ার সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।