নেত্রকোণার কেন্দুয়ার ঐতিহ্যবাহী সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা কমিটির নবনিযুক্ত সভাপতি জাহানারা আফরোজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে গত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সান্দিকোণা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের উদ্যোগে জমকালো আয়োজনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সাতজন শিক্ষার্থীকে তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ বিশেষ বৃত্তি প্রদান করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সংবর্ধিত অতিথি জাহানারা আফরোজ নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী। তিনি পূর্বে এই প্রতিষ্ঠানেই প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।