রাজধানীর কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মারক পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সৌজন্যে এই পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খোরশেদা বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং আগামীতে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়। সংবর্ধনা ও অর্থ সহায়তা পেয়ে কৃতী শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন।