নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে কেন্দুয়া প্রেসক্লাব।

 শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে নেত্রকোনা টু কেন্দুয়া ডিসি রাস্তায় কেন্দুয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে -  কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি মোঃ সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে- সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক যায়যায়দিন উপজেলা প্রতিনিধিঃ, মোঃ রফিকুল ইসলাম, সদস্য আবু হারেছ ফকির, সদস্য আশরাফ উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক  আমাদের সময় এর প্রতিনিধি নাট্যকার রাখাল বিশ্বাস, দৈনিক দিনকাল এর উপজেলা প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, দৈনিক সমকাল প্রত্রিকার প্রতিনিধি বাবু সমরেন্দ্র বিশ্ব শর্মা, মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক মন্জুরা আক্তার লিলিসহ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 মানববন্ধনে- সাংবাদিক লূৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

 বক্তারা বলেন- সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।

তাঁরা আরও বলেন- আলিফের মৃত্যুতে তাঁর স্ত্রী ও দুই ছোট সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ, আর্থিক সহায়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি শেখ কামাল, মানব জমিন জেলা প্রতিনিধিঃ মজিবুর রহমান, বাংলাদেশ সমাচার উপজেলা প্রতিনিধিঃ মোঃ কোহিনূর আলম, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধিঃ মোঃ রুকন উদ্দিন, দৈনিক প্রলয় জেলা প্রতিনিধিঃ মাজহারুল ইসলাম, দৈনিক সংবাদ উপজেলা প্রতিনিধিঃ হুমায়ুন কবির, কেন্দুয়া প্রতিদিন পেইজের প্রতিনিধি ও কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম আকন্দ, সাংবাদিক হুমায়ুন কবির লিটন, খবর ৭১ উপজেলা প্রতিনিধিঃ লাভলী আক্তারসহ উপজেলা বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

উল্লেখ, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার সময় দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওই গ্রামে নিহত সাংবাদিকের শ্বশুরবাড়ি। ঘটনার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে বসেছিলেন। এ সময় সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।

লুৎফুজ্জামান আলিফ ফকির নেত্রকোণার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধিঃ এবং  ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজও পরিচালনা করতেন।

 এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা ৮ জনের বিরুদ্ধে মামলা হওয়ার পর গতকাল রাতে অপূর্ব নামের এক কিলারকে গ্রেপ্তার করেছে দূর্গাপুর থানা পুলিশ।