দুর্নীতির মামলার আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্টারপোলের পাঠানো ইমেইলের মাধ্যমে জানা যায়, গত ১৫ গত অক্টোবর আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া গত বছরের ১১ নভেম্বর আদালতের আদেশে তার দুটি ফ্ল্যাট ক্রোক এবং দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছিল।