চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষাভবন থেকে গত ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ভবনটির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, উদ্ধার হওয়া 'টরাস' পিস্তলটি ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল। অস্ত্রটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।