রাজধানীর তুরাগ থানার ৫৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় অবস্থিত মামস স্কুলে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ধর্মীয় শিক্ষাকে সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত কুরআনের ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া সুলতানা লাভলী।

তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহ্বায়ক হাজী আমানউল্লা ভূঁইয়া এবং আলোকিত কুরআনের নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদার।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৫৪ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী আব্দুল আলী, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা এবং ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিদ্দিক সরকার।

এছাড়াও অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে ধর্মীয় শিক্ষা বিস্তারে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রমের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি শুভকামনা প্রকাশ করেন।