যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজের কারিগরি ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন।
দায়িত্বশীল সূত্র জানায়, বিমানের প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি দক্ষ কারিগরি দল উড়োজাহাজটির ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ পরিচালনা করছেন।
ফ্লাইটের এক যাত্রী জানান, সফর শেষে ঢাকার উদ্দেশে যাত্রার জন্য বিজি-৩৭৭ ফ্লাইটটির বোর্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া তিনি জাপানের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।