অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের প্রাক-সিএইচওজিএম (প্রি-সিএইচওজিএম) বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অংশগ্রহণকারীরা।