চট্টগ্রাম বন্দর থেকে বছরে প্রায় ২২৪ কোটি টাকা গৃহকর আদায়ের রায় পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে বিভাগীয় কমিশনার এ রায় ঘোষণা করেন।
চসিকের রাজস্ব সার্কেল-৭-এর কর কর্মকর্তা এ কে এম সালাহউদ্দিন জানান, চট্টগ্রাম বন্দরের কাছে চসিকের গৃহকর দাবি ছিল ২৬৪ কোটি টাকা।
চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন যাতে তার ন্যায্য পাওনা বুঝে পায়, সে বিষয়ে তিনি অনড় ছিলেন।
তিনি আরও উল্লেখ করেন, বন্দর কর্তৃপক্ষের অতিভারী যানবাহন চলাচলের মাধ্যমে চসিক এলাকার সড়ক অবকাঠামোর যে ক্ষতি হচ্ছে, তার কোনো ক্ষতিপূরণ এখনো দাবি করা হয়নি, আপাতত শুধু ন্যায্য হোল্ডিং ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।