নেত্রকোনার কেন্দুয়ায় হাওর মানবিক সহায়তার আওতায় বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষক কার্ডের তৃতীয় মেয়াদের নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।

গত ০৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার ও প্রশাসনিক কর্মকর্তা শুভ্রত ভট্টাচার্যের পরিচালনায় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য রাবেয়া খাতুন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চন্দ্র সরকার, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মিয়া এবং গ্রাম পুলিশ আবদুল লতিফ ও আলিম উদ্দিন।


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নয়ন মিয়া, সাধারণ সম্পাদক সন্তোষ মিয়া, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কাসেম মেম্বার, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজিজুল ইসলাম, জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন রিপন, মহিলা দলের নেত্রী রিনা বেগমসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর সহযোগিতায় বন্যা ও দুর্যোগপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এই সহায়তা প্রদান করা হচ্ছে। হাওর মানবিক সহায়তা কার্ডের মাধ্যমে সরকার প্রতি মাসে ১৫ কেজি চাল ও তিন হাজার টাকা (তিন মাস) বরাদ্দ দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় কার্ডধারীদের মাঝে তৃতীয় মেয়াদে ৩ হাজার টাকা নগদ অর্থ ও ১৫ কেজি চাল বিতরণ করা হলো। এর আগে আরও দুই দফায় মোট ৬ হাজার টাকা ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা হয়েছিল।