ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী নারীদের হায়েজ বা পিরিয়ড চলাকালীন নামাজ ও রোজা আদায় করা ফরজ নয়। এই দিনগুলোতে নারীরা শারীরিক ও মানসিকভাবে বিশেষ ছাড় পান। তবে এই সময়ে নারীরা জিকির, আজকার এবং বিভিন্ন ধরনের দোয়া করতে পারবেন কি না—তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে।

ইসলামিক আইন ও ফেকাহবিদদের মতে, পিরিয়ড বা ঋতুস্রাব চলাকালেও নারীরা আজানের জবাব দিতে পারবেন। এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা শরিয়ি অসুবিধা নেই। মাসিক চলাকালীন আজানের জবাব দেওয়া যাবে না বলে যে ধারণা প্রচলিত রয়েছে, তা সম্পূর্ণ ভুল।

সাধারণত পিরিয়ড বা হায়েজ অবস্থায় নারীদের জন্য কোরআন তিলাওয়াত করা নিষেধ থাকলেও দোয়া, জিকির-আজকার, দরুদ পাঠ কিংবা আজানের জবাব দেওয়ার মতো আমলগুলো করার সম্পূর্ণ অনুমতি রয়েছে। তাই পিরিয়ড চলাকালীনও নিয়মিত আজানের উত্তর ও সুনির্দিষ্ট দোয়াগুলো পড়তে কোনো বাধা নেই।