

মোঃ পাপেল মিয়া, গাজীপুর | ১২ই মার্চ, ২০২৬
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য আর সম্প্রীতির বন্ধনে উদযাপিত হলো গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল। গত বৃহস্পতিবার (১২ই মার্চ) বিকেলে গাজীপুরের বাইপাস সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানার সঞ্চালনায় ও সভাপতি এম কাজল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: লায়ন মোঃ হেলাল উদ্দিন: চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রেস ক্লাব। লায়ন মোঃ আবুল হোসেন: উপদেষ্টা, জেলা রিপোর্টার্স ইউনিটি এবং ব্যবস্থাপনা পরিচালক, জিবিসি টেলিভিশন। মোঃ মোস্তাকিম খান: উপদেষ্টা ও টঙ্গী প্রতিনিধি, দৈনিক বর্তমান।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বাংলা ভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি।” তারা পেশাদারিত্ব বজায় রেখে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল হামিদ, মোঃ হারিসুর রহমান শিপলু, মোঃ মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাইজুল, মোঃ সুজন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ খান।
বিভাগীয় সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, মোঃ জাহিদ হাসান, মোঃ শফিকুল ইসলাম, সুলতানা সরকার, মোসাঃ মুন্নি আক্তার এবং জাকারিয়া শিকদার। এছাড়া সিনিয়র সাংবাদিক ওয়াসিম রেজা, হুজাইবা হাসান, আল-আমিন, ইব্রাহিম খলিল, পাপেল মিয়া, মোঃ আজিজসহ ঢাকা ও গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।
আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সকলে একযোগে ইফতারে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে।




