কনসার্ট করতে অস্ট্রেলিয়া যাবেন তাহসান

ডেস্ক রিপোর্ট: সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। দেশ ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এই শিল্পী অস্ট্রেলিয়া মাতাতে যাবেন। আগামী ১ জুন অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করবেন।

অস্ট্রেলিয়া কনসার্টের বিষয়ে তাহসান তার ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তাকে বলতে শোনা যায়, হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব। দেখা হচ্ছে সবার সঙ্গে।

একক কনসার্টটি আয়োজন করছে রিমেইনস অস্ট্রেলিয়া। তবে এর টিকিট মূল্য এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে আগামী ১০ মে অনুষ্ঠিত হবে ‘রক অ্যান্ড রিদম ৪.০’ শীর্ষক কনসার্ট। এতে ‘ব্ল্যাক’র বর্তমান সদস্যদের সঙ্গে পারফর্ম করবেন সাবেক সদস্য তাহসান, জন, মিরাজ ও টনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button