সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর ক্ষিপ্ত সাকিব

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানের সঙ্গে অনেক ভ্ক্তই সেলফি তোলেন। সাকিবও তাদের সেলফিতে ভালোমতোই পোজ নেন। তবে মাঝেমাঝে ভক্তদের অতি আবদারে মেজাজ হারান সাকিব, এমন ঘটনাও কম নয়।

আজ সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঘটে গেলো তেমনি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন সাকিব। সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

সেখানে ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভ্ক্ত দৌড়ে তার কাছে এসে একটি সেলফি তোলার আবদার করলেন। সাকিব তাকে নিষেধ করছিলেন। কিন্তু সেই ভক্ত যেন নাছোড়বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ তিনি।

ভক্তের এমন কাণ্ডে রেগে যান সাকিব। এমনকি চড় মারতেও উদ্যত হন তিনি। এক হাতে কেড়ে নেন মোবাইল ফোন। আরেক হাতে চেপে ধরেন ঘাড়।

সাকিব এমনভাবে ক্ষিপ্ত হওয়ায় যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত। খানিক সময়ের জন্য যেন ঘোরে আটকা পড়েছিলেন তিনি। পরক্ষণেই সেলফি না তুলেই মাঠ ছাড়েন সেই ভক্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button