শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদতক: জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে খুলনার খালিশপুরে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মো. কামরুজ্জামান এবং বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সদস্য ও কেসিসির ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ খায়রুজ্জামান খোকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button