
মো: ইব্রাহিম, ঢাকা: পবিত্র ঈদ উল আযহার ছটি শেষে অফিস-আদালত খুলছে আগামীকাল রবিবার। তাই অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে রাজধানীর প্রবেশ মুখ উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প) চেকপোস্ট স্থাপন করেছে।
আজ শনিবার (১৪ জুন) বিকেল ৩টা থেকে উত্তরার আব্দুল্লাহপুর ফ্লাই ওভার ব্রিজে এই চেকপোস্ট বসায় বাংলাদেশ সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প)।
ক্যাপ্টেন মো: সাবিত বিন শহীন এর নেতৃত্বে এই চেকপোস্ট পরিচালনা করা হয়।
ঢাকা মুখি প্রতিটি দূরপাল্লার বাস গুলোতে তল্লাশি ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী।
এ সময় দেখা যায়, যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো ৬শ টাকার ভাড়া ১২শ টাকাও নিতে দেখা যায়। অভিযোগের প্রেক্ষিতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর এই অভিযান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বাস যাত্রীরা।
ক্যাপ্টেন মো: সাবিত বিন শহীন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারে ধারাবাহিকতায় আজকের এই চেকপোট। অতিরিক্ত ভাড়া নেওয়ার দায় ঈদের আগে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছিল। এখন যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করছি। পরবর্তীতে পরিবহন কোম্পানিগুলোকে শাস্তির আওতায় আনা হবে।
দেশের আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী (উত্তরা ক্যাম্প)।




