ঘাটাইলে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

মীর আলেয়া পারভীন, উপজেলা প্রতিনিধি ঘাটাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আরিফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়া ৪জুলাই বৃহস্পতিবার দুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম মাসিক সভায় দায়িত্ব গ্রহন করেন।

উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল ৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, এ সময় আরো উপস্থিত ছিলেন ঘাটাইল পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া, ঘাটাইল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালাম পি,পিএম, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস, দেউলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সুজাত আলী খান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু, ঘাটাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু, ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিক, গ্রাম আদালতের উপজেলা সমন্বয় কারিদ্বয়, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকরা উপস্থিত ছিলেন।

পরে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শেষে ফল মেলা উদ্বোধন করেন।


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button