উত্তরায় পরিত্যক্ত অবস্থায় পাইপ গান উদ্ধার

মোঃ ইব্রাহিম, ঢাকা: রাজধানীর উত্তরা পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপ গান উদ্ধার করেছে উত্তরা পূর্ব থানা পলিশ।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি ড্রেন থেকে পাইপ গানটি উদ্ধার করা হয়।

উত্তরা ৪নং কল্যাণ সমিতির জানায়, উত্তরা কল্যাণ সমিতির লোকজন উত্তরা ৪ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের একটি ড্রেন শ্রমিকরা পরিষ্কার করার সময় শ্রমিকরা ড্রেনের কাদার ভেতর অস্ত্র সদৃশ কিছুএকটা দেখতে পেয়ে। পরে উত্তরা পূর্ব থানায় সংবাদ দিয়ে পরে পুলিশ গিয়ে ড্রেন থেকে দেশীয় পাইপ গানটি উদ্ধার করে।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ দৈনিক যুগান্তরকে বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির লোকজন পুলিশকে জানায় ড্রেনের ভেতর অস্ত্র সদৃশ কিছুএকটা দেখতে পাওয়া গেছে। পরে উত্তরা পূর্ব থানার মোবাইলটিম ঘটনাস্থালে গেলে একটি দেশীয় পাইপ গানটি উদ্ধার করে। এঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button