নাটোরে সড়ক দুর্ঘটনায় শেলক ও দুলাভাই নিহত

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় মোতালেব আলী ও শাহ আলম নামে শালা দুলাভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বনপাড়া হাটি কুমরুল মহাসড়কের কাছি কাটা ১০নংব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

নিহত মোতালেব আলী ও শাহ আলম পাবনা জেলার  চাটমোহ থানার কেশবপুর গ্রামে বাসিন্দা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোতালেব আলী ও শাহ আলম সম্পর্কে তারা শালেক ও দুলাভাই। দুই জন মোটর সাইকেলে যোগে গুরুদাসপুর যাচ্ছিল। ১০নং ব্রিজে ওপর পৌঁছালে সামনে থেকে আসা মালবাহী ট্রাক চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button