ঢাকা-১৫ আসনে বিএনপির অঙ্গসংগঠনের বিশাল মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম খান মিলটনের ধানের শীষ প্রতীকের সমর্থনে কাফরুল থানা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ পর্যন্ত পশ্চিম শেওড়াপাড়া অলিমিয়া এলাকা থেকে শুরু হওয়া এ মিছিল শেওড়াপাড়া মেইন রোড, হালিম ফাউন্ডেশন, মুক্তি হাউসিং, আমতলা ৬০ ফিট হয়ে ৬০ ফিট মাইকের গলি, পাকা মসজিদ, আলিমুদ্দিন উচ্চ বিদ্যালয় রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিমিয়ার টেক এলাকায় এসে শেষ হয়।

মিছিলটিতে কাফরুল থানা যুবদলের সাবেক সফল সভাপতি- শরিফুল ইসলাম মিলনের নেতৃত্বে যুবদল’সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পুরো আসনজুড়ে ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর ছিল মিছিলটি।

নেতাকর্মীরা জানান, গত ১৬ বছর ধরে জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পাননি। আসন্ন নির্বাচনে সেই সুযোগ তৈরি হয়েছে বলে তারা আশা করছেন। তাদের দাবি, জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দেবেন।

ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থন করছে পুরো বিএনপি ও অঙ্গসংগঠন।

শরিফুল ইসলাম মিলন বলেন, একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে শফিকুল ইসলাম খান মিল্টনকে প্রার্থী করা একটি ইতিবাচক সিদ্ধান্ত, যা আসনে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করেনি। তারা বিশ্বাস করেন, জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে। নেতারা জানান বিএনপি এবং ধানের শীষের কোনো বিকল্প নেই।

কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি- শরিফুল ইসলাম মিলন জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  বাংলাদেশের অন্যতম  শীর্ষস্থানীয় রাজনৈতিক দল এটি। ১৯৭৮ সালের (১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়। এরপর এই দলটি বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় আসে। দীর্ঘ ১৭ বছর দলটির নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এসেছে অনেকেই জেল-জুলুম এর শিকার হয়েছে। তিনি জানান দেশে নিরপেক্ষ আবাদ ও সুষ্ঠু নির্বাচন হবে ২৬ সালের নির্বাচনে তারা সংসদে যাবে।

শরিফুল ইসলাম মিলন আরো জানান বিএনপি একটি গণমানুষের দল, তারা জনগণের কল্যাণে কাজ করে এবং আগামীতে বিএনপি সরকার গঠন করলে একটি সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র পাবে দেশের জনগণ।

এই বিশাল মিছিলটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর, কাফরুল থানা যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মিলন ঢাকা-১৫ বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিলটনের পক্ষে।

এসময়ে উপস্থিত ছিলেন কাফরুল থানা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলসহ ঢাকা-১৫ আসনের বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

শরিফুল ইসলাম মিলন জানান, কাফরুল মিরপুর নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনকে বিজয়ী করতেই তাদের সর্বাত্মক প্রচারণা চলবে। মিলন আরো জানান বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয় না করা পর্যন্ত তাদের প্রচারণা চলমান থাকবে- ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button