মতিঝিলে ডিবির অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ জানুয়ারি, ২০২৬

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ আবু তাহের (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

ডিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদ আসে যে মতিঝিল থানাধীন টিএন্ডটি কলেজের বিপরীতে দেওয়ানবাগ শরীফ গেটের সামনে কতিপয় মাদক কারবারি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি চৌকস টহল টিম সেখানে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪:৫০ ঘটিকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবু তাহেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আবু তাহের একজন পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অন্যান্য স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মতিঝিলসহ আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button