
আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: গুরুদাসপুর পৌর বি এন পির সাধারণ সম্পাদক তারুণ্যের অহংকার সমাজসেবক পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃ দুলাল সরকারের নেতৃত্বে গরিব, অসহায় প্রতিবন্ধী, বৃদ্ধাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি শুভ উদ্বোধন করেন সাবেক ভূমি মন্ত্রী উত্তরবঙ্গের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
প্রধান বক্তা ছিলেন গুরুদাসপুর উপজেলা বি এন পির সভাপতি ও সাবেক গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সাহেব।
মোঃ শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, নাটোর জেলা বি এন পি, মোঃ রহিম নেওয়াজ, সাবেক সদস্য সচিব, নাটোর জেলা বি এন পি, মোঃ কাজী শাহ্ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বি এন পি, মোঃ ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বি এন পি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , মোঃ নাজমুল করিম নজু, সিনিয়র সহ-সভাপতি, গুরুদাসপুর পৌর বি এন পি, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মিলন মাহামুদ, ও মোঃ মাসুদ রানা।
গুরুদাসপুর পৌর সভার মোট ৯ টি ওয়ার্ডের হত দরিদ্র অসহায় প্রতিবন্ধী মানুষের মাঝে মোট ২ হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্যে বলেন আমাকে আওয়ামী লীগের শাসন আমলে এই গুরুদাসপুরের মাটিতে আসতে দেয়া হয় নাই , এবং আমার দলের অসংখ্য নেতাকর্মীর উপর এই গুরুদাসপুরের আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে আজ তারা কোথায়, তাই আমি বলতে চাই, আমাদের গুরুদাসপুর ও বড়াইগ্রামের অভিভাবক আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলা বি এন পি কে সু সংগঠিত এবং শক্তিশালী করতে হবে, আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আমাদের বি এন পির নেতাকর্মীদের উপর নির্যাতন মিথ্যা মামলা হত্যা চাঁদাবাজি করেছে তাদের বিচার করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বি এন পি কে ক্ষমতায় নিয়ে যেতে হবে । এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
আর গুরুদাসপুর পৌর বি এন পির উদীয়মান নেতা তারুণ্যের অহংকার আমার স্নেহের আলহাজ্ব মোঃ দুলাল সরকার আজ গুরুদাসপুর পৌর সভার ৯ টি ওয়ার্ডের সকল জনসাধারণ এখানে উপস্থিত আছেন আজ পৌর বি এন পির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল সরকার আপনাদের কে এমন শীতের সময় শীতবস্ত্র বিতরণ করছেন শুধু আপনাদের ভালো রাখার জন্য তাই আপনারা দুলাল সরকারের জন্য দোয়া করবেন।




