পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি

মীর আলেয়া পারভীন প্রতিনিধি ঘাটাইল উপজেলা

টাংগাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে পাওনা টাকা চাওয়ার রেশ ধরে পরিকল্পিত ভাবে মিথ্যা মামলা দিয়ে ৫টি পরিবারকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।

দেউলাবাড়ী গ্রামের মোঃ ইয়াছিন আলীর স্ত্রী মোছাঃ পারুল বেগম ব্যবসা এবং বাড়ী করার কথা বলে বিভিন্ন সময় কৌশলে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আক্তার হোসেন বাদী হয়ে ঘাটাইল থানায় মোছাঃ পারুল বেগম (৩৫) মোঃ ইয়াছিন (৪০) মোঃ গোলাপ হোসেন (৪৫) মোঃ শামীম (২২) কে আসামী করে অভিযোগ দায়ের করেছে।

আক্তার হোসেন তার অভিযোগে উল্লেখ করেন বিবাদী পারুল বেগম বাড়ী ঘর করার জন্য আমার নিকট টাকা ধার চায়। আমি তাকে বিশ্বাস করে বাড়ী করার জন্য ২০২৩ এবং ২০২৪ সালে সর্ব মোট ২৪ লক্ষ টাকা ধার দেই। সময় মত টাকা পরিশোধ না করলে তার আত্নীয় স্বজনদের জানাই এবং আমার পাওনা টাকা ফেরৎ দেওয়ার জন্য অনুরোধ করি। পরবর্তীতে আমি জানতে পারি এলাকার আরো মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা ধার নিয়ে আত্মসাৎ করার পায়তারা করছে। স্থানীয় ভাবে আপোস মীমাংসা করার চেষ্টা করলে বাদীরা আমাকে ভয়ভীতি দেখায় এবং টাংগাইল আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমি পারুলের বাড়ীতে পাওনা টাকা চাইতে গেলে বিবাদীরা আমাকে মারপিট করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

জানতে চাইলে দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জানান শান্তির লক্ষে স্থানীয় ভাবে আপোস মীমাংসা কারার জন্য শালিসি বৈঠক হয়েছিলো কিন্তুু মীমাংসা হয় নাই। দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য লেবু বেগম জানান পারুল আমাদের এই পাড়ার অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছে তা আমরা জানি। পাওনাদারা টাকা চাইতে গেলে তাদের সাথে দূর ব্যবহার করে। হুমকি ধামকি ভয়ভীতি দেখা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

জানতে চাইলে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এস আই) আজাহার জানান তদন্ত চলছে ঘটনার সততা প্রমানিত হইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button