উত্তরখানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর উত্তরখান থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— রুবেল মোল্লা (৪৫) ও আলমগীর (২২)।

বৃহস্পতিবার (৪ জুন) উত্তরখানের চানপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরখান থানা পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চানপাড়া এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা অভিনব কায়দায় মাদক সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, এই চক্রের নেপথ্যে কারা জড়িত এবং কোথা থেকে কীভাবে এই ইয়াবার চালান উত্তরখানে নিয়ে আসা হয়েছিল— সেইসব মূল হোতাদের শনাক্ত করতে গ্রেফতারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button