বগুড়ায় আ.লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদর থানার বিশেষ অভিযানে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা রিমন রহমান কাঞ্চন, বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এবং শহর আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল। এর মধ্যে মাহমুদুন্নবী রাসেলকে গ্রেপ্তার পরোয়ানা মূলে ও বাকিদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।

ওসি এস এম মঈনুদ্দীন আরও বলেন, বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button