ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন, যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ: রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠা করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামবাসী। এতে ৪ ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সেকেন্ড গোলড়া এলাকার মহাসড়কে অবস্থান নেন তারা। পরে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচলের রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন গোলড়া গ্রামবাসী। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের ওপয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়।

গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও গ্রামবাসী-কোম্পানি মালিকদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করার হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button