নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ 

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের বড়াইগ্রামে ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।এঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রতিবন্ধী কিশোরীর স্বজনরা জানায়, গতরাত (শুক্রবার) সাড়ে ১০টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মুশিন্দা পাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ীর পাশে আম বাগানের ভিতরে নিয়ে যায় একই এলাকার মনির হোসেন সরকার,কামরুল ইসলাম ও মাহফুজ হোসেন। এসময় প্রতিবন্ধী কিশোরীকে পালাক্রমে ধর্ষন করে আম বাগানে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে আম বাগানের ভেতর থেকে তাকে উদ্ধার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান’ এঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মনির হোসেন সরকার ও কামরুল ইসলাম ও মাহফুজ নামে ৩ যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে যুবক মাহফুজকে ছেড়ে দেয় পুলিশ। এই ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে দুইজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন। পরে মনির হোসেন সরকার ও কামরুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন(৩২) উপজেলার মুশিন্দা এলাকার বায়া রশিদ এর ছেলে আর কামরুল ইসলাম(৪০) একই এলাকার জামাল মন্ডল এর ছেলে|

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button