সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন অনুষ্ঠিত

আব্দুল আলিম জেলা প্রতিনিধি নাটোর: আগামীকাল ২৪ শে মার্চ রোজ সোমবার ২৩ শে রমজান নাটোর জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সাহারা প্লাজার সাহারা রেস্টুরেন্টে।

এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর জেলার স্বনামধন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসমা শাহীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

সভাপতিত্ব করবেন নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক সম্পাদক এডভোকেট আলেক শেখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নাটোর জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু।

নাটোর জেলার সকল উপজেলায় অবস্থিত সকল প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ নাটোর জেলা কেন্দ্রীয় প্রেস ক্লাবের সকল সদস্য উপস্থিত থাকবেন।

এছাড়াও বিভিন্ন প্রেস ক্লাবের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button