Mahamud Future IT

অরিজিনাল লাইসেন্স ছাড়া প্লাগিন ব্যাবহার করার কারণে আপনার ডোমেইন এবং আইপি ট্রেস করা হলো। কপিরাইট মামলার জন্য তৈরি থাকুন।

অথবা বৈধ লাইসেন্স কিনুন মাত্র ১০০০ টাকায়।

Visit: www.mahamudfutureit.com
Call: 01533162670
ফরিদপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে ফরিদপুর মহাসড়ক অবরোধ - দৈনিক প্রথম বেলা

ফরিদপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে ফরিদপুর মহাসড়ক অবরোধ

 জেলা প্রতিনিধি,  ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে দেলোয়ার হোসেন দুলু মোল্লা (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ন্যায়বিচার পেতে সহযোগিতার আশ্বাস দিলে ১২টার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভে এলাকার কয়েকশ মানুষ অংশ নেন। সড়ক অবরোধের আগে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত দুলুর বাড়ি বোয়ালমারী পৌরসদরের কামারগ্রামে। তাকে গত ২১ মার্চ বেলা ১১টার দিকে বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে হয় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ এপ্রিল মারা যান তিনি।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ এখনো হামলাকারীদের গ্রেফতার না করায় অভিযুক্তরা পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীসহ নিহতের পরিবারের সদস্যরা। তারা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button