নাটোরের সিংড়ায় উদ্ধারকৃত গোলাকাটা সেই নারীর পরিচয় সনাক্ত, গ্রেফতার ৪জন

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোরের সিংড়ায় (নাটোর-বগুড়া) মহাসড়কের পাশে ও ধানক্ষেত এর পাশ থেকে গোলাকাটা সেই নারীর লাশ উদ্ধারের পরে নিহত ওই নারীর পরিচয় সনাক্ত করা হয়েছে।

নিহত ওই নারীর নাম মোছাঃ শামসুন্নাহার লাকি (৩৫) স্বামী মোঃ গোলাপ হোসেন। সাং শিমলা, বিশালপুর ইউনিয়ন, থানা শেরপুর , জেলা বগুড়া।

জানা যায় গত ৮ জুন (রোববার) বিকেল পাঁচটার দিকে ওই গৃহবধু তাহার স্বামীর বাড়ি থেকে বেড় হয়ে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার মনোহর পুর গ্রামে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তারপর থেকে ওই গৃহবধু নিখোঁজ হয়। নিখোঁজের পরের দিন দুপুর ২.৩০ ঘটিকার সময় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া থানার জোলারবাতা এলাকায় ফলিয়া ব্রীজ নামক এলাকায় রাস্তার ধারে ও ধানক্ষেত এর পাশে সেই লাশটি দেখে এলাকার লোকজন সিংড়া থানা পুলিশ কে জানালে ঘটনাস্থলে সিংড়া থানাপুলিশ পরিদর্শন করে। ও অজ্ঞাত নামা সেই গৃহবধুর নাম পরিচয় না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেসন ডিপার্টমেন্ট ( সিআইডি বাংলাদেশ পুলিশ) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে জানালে তাহারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পরে সিংড়া থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পরে মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি সনাক্ত করে আসামিদের গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিরা হলেন,
মোঃ রিফাত (১৮) পিতা সামিজুল ইসলাম, ২। মোঃ রিয়াজুল (২০) পিতা খলিলুর রহমান, ৩। মোঃ মোর্শেদ (২০) পিতা আলাল, ৪। মোঃ সোহান (১৮) পিতা বাবলু বেপারী।
সর্ব সাং দমদমা, সিংড়া পৌরসভা, সিংড়া, নাটোর।

এবিষয়ে জানতে নাটোর জেলা পুলিশ সুপার, মোঃ আমজাদ হোসাইন বলেন, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার ঘটনা আসামি স্বিকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button