এপিবিএন হেডকোয়ার্টার ও র‌্যাব-১ পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

মো: ইব্রাহিম, ঢাকা: এপিবিএন হেডকোয়ার্টার ও র‌্যাব-১ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার (১৪ জুন) সকাল ১১ টায় এপিবিএন হেডকোয়ার্টার এবং ১১ টা ৩০ মিনিটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি, র‌্যাব-১ এর কার্যক্রম পরিদর্শন করেন এবং র‌্যাব সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং তাদের কথা শোনেন।

র‌্যাব সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‌্যাব এর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। র‌্যাবকে জনগণের জন্য কাজ করতে হবে। ৫ই আগস্ট এর আগে র‌্যাব এর অনেক দুর্নাম ছিল। আর ৫ই আগস্ট এর থেকে র‌্যাব ঘুরে দাঁড়িয়েছে।

এ সময় সাংনাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের ভোট অনুষ্ঠান সংবাদ পরিবেশন করতে হবে। আমরা দুর্নীতি এবং মাদক যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেকাংশে অপরাধ কমে আসবে। আপনারা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ পরিবেশন করুন। যদি আমিও দুর্নীতি করি আমার বিরুদ্ধেও আপনারা লেখেন। আমাদের ভুলগুলো আপনারা ধরিয়ে দেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button