নাটোরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

আব্দুল আলিম, জেলা প্রতিনিধি, নাটোর :  নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম গকুলকে গ্রেপ্তার করেছে বাগাতিপাড়া থানা পুলিশ।

আজ (সোমবার) ভোর ৬টার দিকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আমাদের কে  বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button